ছবি: সংগৃহীত
জাতীয়

ধামরাইয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রোববার (৩১ মার্চ) ও সোমবার (১ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন (১৮)।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, গত বুধবার (২৭ মার্চ) দগ্ধ অবস্থায় একই পরিবারের ৪ জনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়। পরে দগ্ধ অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টায় সুফিয়া বেগম মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিনি আরও জানান, আজ ভোরে নুরুল ইসলাম মারা যান। তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে দুপুর পৌনে ১২টায় সোহাগ হোসাইন মারা যান। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ২৭ মার্চ ভোরে রাজধানীর ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকাম টোলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ জন দগ্ধ হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা