বাণিজ্য

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী সরকারের পদক্ষেপেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারে সিকিউরিটিজের মূল্য হ্রাস-বৃদ্ধি হওয়া সারা বিশ্বব্যাপী একটি স্বাভাবিক বিষয়। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে সারা বিশ্বে পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনের প্রবণতা পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারের লেনদেনও এর ব্যতিক্রম নয়। ওই সময়কালে পুঁজিবাজারের লেনদেনও সাময়িকভাবে বন্ধ ছিল। করোনা পরবর্তীতে পুঁজিবাজার খোলার পর থেকে সরকারের নেওয়া কিছু পদক্ষেপে বাজারে বর্তমান শেয়ারমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীদের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে এসব কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পুঁজিবাজারের স্থিতিশীলতা তথা উন্নয়নের স্বার্থে এবং অস্বাভাবিক দরপতন রোধে সম্প্রতি নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন অর্থমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, শেয়ারের ফ্লোর প্রাইজ সম্পর্কিত নির্দেশনা জারি, পুঁজিবাজার উন্নয়নে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নীতিমালা জারি, পুঁজিবাজারে বিনিয়োগে বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার তহবিল গঠন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ ইত্যাদি।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা