ছবি: সংগৃহীত
বাণিজ্য

ভারত থেকে ২০১ টন পেঁয়াজ আমদানি

বেনাপোল প্রতিনিধি: উৎপাদন সংকটে ভারতের রপ্তানি মূল্য বৃদ্ধিতে এক প্রকার পেঁয়াজ আমদানি বেনাপোল দিয়ে বন্ধ থাকলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পেঁয়াজ আমদানি করা হয়েছে।

আরও পড়ুন: সবজির চড়া দামে হতাশ ক্রেতারা

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ২০১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ৭ টি ট্রাকে করে এ পেঁয়াজ আমদানি করা হয়।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি ৩৮০০ মেট্রিক টন মসুরের ডাল ও এর আগে গত বছরের ২১ ডিসেম্বর ৩২০০ মেট্রিক টন মুসুরের ডাল ও ৪ ডিসেম্বর ২২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে টিসিবি।

জানা গেছে, প্রতি কেজি পেঁয়াজ আমদানি খরচ ৫৫ টাকা পড়লেও অর্ধেক মূল্যের বেশি ভর্তুকি দিয়ে এসব পেঁয়াজ টিসিবি দেশের বিভিন্ন স্থানে সরকারি মূল্যে খোলা বাজারে অন্যান্য পণ্যের সাথে কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করবে।

দ্রুত যাতে পেঁয়াজ বন্দর থেকে ছাড় হয়, সেজন্যে সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কিশোরগঞ্জ অভিমুখে রোডমার্চ শুরু

এদিকে নানান প্রতিবন্ধকতায় পেঁয়াজ আমদানি কমায় বাজারে দিন দিন দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে এবার দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা। গত বছর পেঁয়াজের আমদানি খরচ পড়েছিল ৪০ টাকার মধ্যে।

সংশ্লিষ্টরা জানান, দ্রব্য মূল্যের এ ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে গত কয়েক বছর ধরে দেশের এক কোটি এক লাখ পরিবারের কাছে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিক্রি করে আসছে টিসিবি।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার হল বন্ধ ঘোষণা

খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল। এসব নিত্য পণ্যের মধ্যে পেঁয়াজের যোগান দিতে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। রোববার ৭ ট্রাকে ২০১ টন পেঁয়াজ আসে বন্দরে।

কাগজপত্রের তথ্য অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৫৫ টাকার মধ্যে। তবে সরকার অর্ধেকের কম দামে এ পেঁয়াজ তুলে দিবে নিম্ন আয়ের মানুষের হাতে।

আরও পড়ুন: রাজধানীতে তীব্র যানজট

এদিকে সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে দেশীয় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা। এক সপ্তাহ আগে খোলা বাজারে ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়।

বেনাপোল বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা হযরত জানান, পেঁয়াজের সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করা হচ্ছে। সরকারি পেঁয়াজ আমদানিতে কমতে পারে দাম।

আরও পড়ুন: ঢাকায় এলেন মার্কিন দূত রেনা বিটার

সরকারের দেয়া কার্ডধারী সাধারণ ক্রেতা জাবির হোসেন জানান, বাজারে সব কিছুর দাম বেশি। দ্রব্য মূল্যের এ চড়া বাজারে সরকারিভাবে আমদানি পেঁয়াজ কম দামে কিনতে পারবো।

বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, খাওয়ার উপযুক্ত হওয়ায় বন্দর থেকে পেঁয়াজের ছাড়পত্র দেয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, দ্রুত যাতে টিসিবির পেঁয়াজ বন্দর থেকে ছাড় হয়, সেজন্যে ২৪ ঘণ্টা বন্দর সচল রেখে কাজ করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা