ছবি : সংগৃহিত
বাণিজ্য

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্য ও জনসংযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. হায়দার আলী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৩০ তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২ দিন ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে ইন্তেকাল করেন এই সচিব।

নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীরভাবে শোক, দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ তার শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় জানান, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী, চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। নাজিয়ার অকাল মৃত্যুতে একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে আমরা হারালাম।

সিনিয়র সচিব শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ, কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, শনাক্ত ২২৯৩

সোমবার (২৪ জুলাই) ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ হাজার ২৯৩ জন।

ঢাকার মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৩৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৫৫ জন।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা