ফাইল ছবি
বাণিজ্য

পদ্মায় মিলছে না ইলিশ

সান নিউজ ডেস্ক: পদ্মা নদীতে জাল ফেললে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়তো সেখানে এখন গোয়ালন্দের পদ্মায় দেখা মিলছে না ইলিশের।

আরও পড়ুন: মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ না পাওয়ায় হতাশ এ অঞ্চলের জেলেরা। মাছ না থাকায় অনেক জেলে জাল গুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

জানা গেছে, উত্তাল পদ্মা নদীর সীমানা যেমন ছোট হয়ে আসছে তেমনি পদ্মা নদীতে ডুবো চরের কারণে নদীতে সৃষ্টি হয়েছে নাব্যতা সংকট। নেই কোনো গভীরতা। ফলে নদীতে ধীরে ধীরে ইলিশ মাছও কমে গেছে। পদ্মা নদীতে গভীরতা না থাকার কারণে আগের মতো ইলিশ ধরা পড়ছে না বলে জানিয়েছেন জেলেরা।

আরও পড়ুন: নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

জেলেদের অভিযোগ, প্রজনন মৌসুমে যখন ইলিশ ধরা বন্ধ ছিলো তখন অনেক জেলেই সরকারিভাবে কোনো সহায়তা পাননি। এমনকি সরকারিভাবে জেলে নিবন্ধন তালিকা থেকে বাদ পড়েছে অনেক প্রকৃত জেলে।

তবে মৎস্য কর্মকর্তা বলছেন, প্রকৃত জেলেদের নিবন্ধন তালিকা অন্তর্ভুক্ত হওয়ার এখানো সুযোগ রয়েছে।

দেখা যায়, রাতভর জেলেরা মাছ ধরে একে একে নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। রাতের ধরা মাছ তারা বিক্রির জন্য নিয়ে আসছেন। সারারাত জাল টেনে ধরা মাছ দেখে জেলেরাই হতাশ। কারণ এ মাছ বিক্রি করে তাদের হাজিরাই উঠছে না। অনেকে ট্রলারের ওপরে রান্না করছেন আবার কেউ পরস্পরের সঙ্গে গল্প করে অলস সময় পার করছেন।

এক জেলে বলেন, সারাদিন নদীতে জাল ফেললেও কোনো ইলিশ পাওয়া যাচ্ছে না। আড়তদারদের কাছ থেকে নেওয়া দাদন পরিশোধ করতে না পেরে ঋণের বোঝা আরও বেড়ে যাচ্ছে, তাই অনেক জেলে জাল গুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, আমরা জেলেদের ওপর নির্ভরশীল। তারা যদি মাছ না পায় তাহলে আমরা কীভাবে মাছ কিনব, আর কীভাবে এই মাছ অন্যত্র বিক্রি করে ব্যবসা করব। তারা যেমন মাছ না পেলে ক্ষতিগ্রস্ত হন, ঠিক তেমনি আমরাও ক্ষতিগ্রস্ত হই।

আরও পড়ুন: বিদেশি দূতদের আর বাড়তি প্রটোকল নয়

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মায় ইলিশের আকাল চলছে। পানির গভীরতা নেই। নদীতে নাব্যতা সংকটের কারণে পানি নেই। ইলিশ মাছ গভীর পানির মাছ। বড় ইলিশ, রুই ও পাঙ্গাশ মাছসহ বড় মাছের চলাচলের জন্য নদীর গভীরতা প্রয়োজন।

তিনি বলেন, কোনো জেলে নিবন্ধন তালিকা থেকে বাদ পড়লে তারা নতুন করে আবেদন করলে তাদের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা