বাণিজ্য

ছয়দিন পর খুললো আখাউড়া স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদ-্উল আযহার ছুটি শেষে আবারও খুলেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। শুরু হয়েছে ভারতে পণ্য রপ্তানি।

ছয়দিনের ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, ভোজ্যতেল, সিমেন্ট ও খাদ্য সামগ্রী বোঝাই বেশ কয়েকটি ট্রাক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে। ফলে আবারও কর্মমুখর হয়ে উঠেছে স্থলবন্দরটি।

কোরবানির ঈদ উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয়দিনের ছুটি শুরু হয়।

তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।

দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন সিমেন্ট, ভোজ্যতেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য পাঠানো হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে সেগুলো সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

চুলের আগা ফাটা রোধে করণীয়

চুল সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে অনেকেই নানা ধরনের পণ্য ব্যবহার করেন। তবে সব পণ...

পিকেকের হাজারো যোদ্ধাকে শর্তসাপেক্ষে ক্ষমার পথে তুরস্ক

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাজার হাজার যোদ্ধাকে শ...

ফিফাকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়ে...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার  ৪৮৪ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা