বাণিজ্য

পান-সিগারেটের দামে চামড়া!

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: শঙ্কা থাকলেও চামড়া কেনা শুরু করেছেন বরিশালের পাইকারি চামড়া ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় ৫০ টাকা বাড়ানো হয়েছে গরুর প্রতিপিস চামড়ায়। তবে ছাগলের চামড়া কেনা হচ্ছে পান-সিগারেটের দামে।

সরেজমিনে নগরীর পদ্মাবতী ট্যানারি শিল্প এলাকায় গেলে ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার (১ আগস্ট) সকাল থেকেই মৌসুমী চামড়া ব্যবসায়ীদের নিয়ে আসা চামড়া কেনা শুরু করেন সেখানকার পাইকারি ব্যবসায়ীরা।

গত বছরের ঈদ-উল-আযহায় গরুর চামড়া ১৮০ টাকা থেকে ৩০০ টাকায় কেনা হয়। কিন্তু এ বছর দাম বাড়ানো হয়েছে। ৫০ টাকা বাড়িয়ে ২০০ থেকে ৩৫০ টাকায় কিনছেন পাইকাররা। ছাগলের চামড়ার দাম দিচ্ছেন চা-সিগারেটের টাকা।

মৌসুমী চামড়া বিক্রেতা আনিস বলেন, ‘নলছিটি থেকে চামড়া নিয়ে এসেছি। গরুর চামড়ার যাও দাম পেয়েছি, ছাগলের চামড়ার কোনো দামই দিলেন না। ছাগলের চামড়া দিলে ১০ টাকা ২০ টাকা দিয়ে বলেন, ‘নে পান-সিগারেট খাইস।’

পদ্মাবতীর পাইকারি চামড়া ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘আমরা ২০০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা দরে গরুর চামড়া কিনছি। এর চেয়ে বেশি দামে কেনা যাচ্ছে না।’

এই ব্যবসায়ী দাবি করেন, গত বছরের চেয়ে এ বছর চামড়ার দাম অনেক বেশি। গত বছর চামড়া প্রতি আমরা ১৮০ থেকে ২৫০ টাকা দিয়েছি। যা এ বছর অনেক বেড়ে গেছে। গত বছর সবচেয়ে ভালো চামড়াপ্রতি দিয়েছি ৩০০ টাকা, যা এ বছর বেড়ে ৩৫০ টাকা হয়েছে। সব মিলিয়ে চামড়ার দাম কিছুটা হলেও বাড়তি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এই চামড়ার পেছনে আমাদের আরও ২০০ থেকে ২৫০ টাকা খরচ রয়েছে। এর চেয়ে বেশি দাম দিয়ে কিনলে ক্ষতির মুখে পড়তে হবে।’

মৌসুমি চামড়া ব্যবসায়ীরা এ দামে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ‘এলাকা থেকেই আমরা বড় গরুর চামড়া বেশি টাকা করে কিনেছি। এখানে তারা যে দাম বলছেন, এতে করে আমাদের মুনাফাও থাকবে না।’

বরিশাল চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন বলেন, ট্যানারি মালিক বা ব্যবসায়ীদের কাছে বরিশালের চামড়া ব্যবসায়ীদের লাখ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। প্রতি বছর কোরবানির আগে ট্যানারি ব্যবসায়ীরা কিছু টাকা দিলেও এবারে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন। তাই নতুন করে দেনাগ্রস্ত হতে রাজি হননি অনেকেই। এজন্য তিনিসহ বহু ব্যবসায়ী এবার চামড়া কেনা থেকে বিরত রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বরিশালে ২০/২২ জন চামড়ার পাইকারি ব্যবসায়ী ছিলেন। তারা স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ করে ঢাকায় পাঠাতেন। কিন্তু দিনে দিনে চামড়ার দর পতন অব্যাহত থাকায় এবং ট্যানারি মালিকদের কাছে টাকা আটকে যাওয়ায় বর্তমানে চামড়া ব্যবসায়ীর সংখ্যা পাঁচজনের নিচে। এবার মাত্র দুই তিনজন চামড়া সংগ্রহ করেছেন। ফলে স্থানীয় বাজার থেকে আমাদের চামড়া সংগ্রহ কমে গেছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা