বাণিজ্য

বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবি পাটশ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, অডিট বাতিল, মামলা নিষ্পত্তিসহসহ অন্যান্য দাবিতে সোমবার (২৭ জুলাই) সকাল দশটায় নগরীর খালিশপুরে মানববন্ধন করবেন পাটকল শ্রমিকেরা। খালিশপুর বিআইডিসি সড়কের প্লাটিনাম জুটমিল থেকে খালিশপুর জুটমিল পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর নেতারা খুলনার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবেন।

রোববার (২৬ জুলাই) বেলা ১২টায় খুলনা ওয়ার্কার্স ইন্সটিটিউট কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাষ্ট্রায়াত্ব পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরষিদ নেতারা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আলীম, দৌলতপুর ও খালিশপুর জুট মিলের বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে। কোনো সিবিএ নেতা যদি কোনো কারণে টাকা-পয়সার লেনদেন করে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাদের নামে অডিট অভিযোগ বন্ধ করতে হবে, শ্রমিকদের বিরুদ্ধে মামলার নিস্পত্তি করতে হবে।

সংবাদ সম্মেলনে অংশ নেন কার্পেটিং জুট মিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য সচিব নজরুল ইসলাম ফরাজী, আলীম জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আহবায়ক সরদার আ. হামিদসহ নেতারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা