বাণিজ্য

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় সরকারের বিশেষ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান করেছে সরকার। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে কোরবানির কাঁচা চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুত এবং চামড়ায় প্রয়োজনীয় লবণ লাগানো তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় এই পরিকল্পনা হাতে নিয়েছে।

পরিকল্পনার আওতায় কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম নির্ধারিত মূল্য, সংগ্রহ, সংরক্ষণ নিশ্চিত করতে ঈদের দিন থেকে দেশব্যাপী কাজ করবে। শনিবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় টিমগুলোর রূপরেখা ও কর্মপরিধি চূড়ান্ত করা হয়।

বিকালে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোল রুম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম কাজ করবে। এছাড়া বিভাগীয় ও জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন দপ্তর/সংস্থার সমন্বয়ে মনিটিরিং টিম এবং সকল জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম কাজ করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয় ও মনিটরিং কমিটিগুলো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদ-উল আজহার দিন থেকে কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ কাঁচা চামড়ার গুণগতমান বজায় রাখা একান্ত প্রয়োজন। সভায় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল প্রচার মাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মন্ত্রণালয়ের অণুবিভাগ প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধান এবং রপ্তানি অণুবিভাগের সকল কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন।

চামড়ায় লাগানোর জন্য ব্যবহৃত লবণের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণসহ সাপ্লাই চেইন স্বাভাবিক রাখাতে সার্বক্ষণিক তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা