বাণিজ্য

ফরিদপুরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ‘ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়’- স্লোগানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ‘ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন সম্প্রসারণ’ প্রকল্পের সহযোগিতায় বুধবার (২২ জুলাই) শহরের টেপাখোলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে মেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ্ মো. আহসানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা। বক্তব্য দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল আহাদ, মা মনি ছাগল খামার মালিক এম এম বি জামান সেন্টু, ফরিদপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মীর কাশেম আলী, আব্দুল মান্নান প্রমুখ।

মেলায় ২০ জন খামারি অংশ নেন। মেলা শেষে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা