সবজির বাজার চড়া
বাণিজ্য

সবজির বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক:

আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম তেমনটা না বাড়লেও আগের চড়া দামেই অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে শাকের বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে আদা, রসুন, চাল, ডাল ও ভোজ্যতেল।

তবে কিছুটা কমেছে মুরগি, গরু ও খাসির মাংসের দাম।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে বর্তমানে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা-চিচিঙা-ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি (ছোট) ৪০ থেকে ৫০ টাকা, লতি (বড়) ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকায়।

প্রতিকেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা, ছোট আলু ৪৫ টাকা, টমেটো (ছোট) ৬০ থেকে ৭০ টাকা, টমেটো (ফ্রেশ) বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিদরে। তবে দাম কমেছে বরবটি, পেঁপে, মুলা, কাঁচা মরিচ ও ঢেঁড়সের।

প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা, প্রতিপিস লাউ ৬০ থেকে ৭০ টাকা, জালি কুমড়া ৫০ টাকায়। দাম অপরিবর্তিত আছে কলা, বড় কচু, পুদিনা পাতা, ধনিয়া পাতা ও মিষ্টি কুমড়ার। আগের দামেই বিক্রি হচ্ছে শাক। বর্তমানে এসব বাজারে প্রতিআঁটি (মোড়া) কচুরশাক বিক্রি হচ্ছে আকারভেদে ১০ থেকে ১৫ টাকা, লালশাক ১৫ টাকা, মুলার শাক ১৫ থেকে ২০ টাকা, পালংশাক ২০ টাকা, লাউ ও কুমড়ার শাক ৩০ থেকে ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা মোড়া বিক্রি হতে দেখা গেছে।

দাম কমেছে গরু ও খাসির মাংসের। কেজিতে ২০ টাকা কমে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা, মহিশের মাংস ৫৮০ টাকা, খাসির মাংস কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৮০ টাকা, প্রতিকেজি বকরির মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকা কেজিদরে।

প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে (মানভেদে) ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১০০ থেকে ১২০ টাকা, আদা (মানভেদে) ১২০ থেকে ১৩০ টাকা কেজিদরে। খোলা সয়াবিন তেল (লাল) বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা লিটার, খোলা (সাদা) সয়াবিন ১০০ টাকা লিটার। খোলা সরিষার তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার।

প্রতিকেজি মিনিকেট (নতুন) চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা, মিনিকেট চাল পুরান ৬০ টাকা, বাসমতি চাল ৬০ থেকে ৬২ টাকা, গুটি চাল ৪২ থেকে ৪৪ টাকা, পায়জাম চাল ৪৬ টাকা, স্বর্ণ চাল ৪২ থেকে ৪৪ টাকা, আটাশ চাল ৪৬ থেকে ৪৮ টাকা, আতপ চাল ৬৫ থেকে ৬৬ টাকা, সরকারি মোটা চাল ৪২ টাকা, এক সিদ্দ চার ৪০ টাকা, পোলাওর চাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজিদরে।

প্রতিকেজি ডাবলি ডাল বিক্রি হচ্ছে ৪৫ টাকা, এঙ্কর ৫০ টাকা, দেশি মসুর ডাল ১২০ টাকা, মসুর (মোটা) ৮০ টাকা কেজিদরে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা