৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ
বাণিজ্য
বাজার ঊর্ধ্বমুখী

৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ

সান নিউজ ডেস্ক : ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা-ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে সারা দেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। পাশাপাশি এই সময়ে ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এমন ঘোষণায় বাজারে ছোট থেকে বড় সব ধরনের ইলিশের চাহিদা বেড়েছে।

সোমবার (৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজারে ২০০ গ্রাম থেকে প্রায় ২ কেজি ওজনের ইলিশ মাছ রয়েছে। ৪০০ থেকে ১৮০০ টাকার মধ্যে দাম।

বাজারে নিষেধাজ্ঞাকে সামনে রেখে আকারভেদে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে ৫০-১০০ টাকা।

আরও পড়ুন : সয়াবিন তেলের দাম কমল

বিক্রেতারা জানিয়েছেন, কয়েক দিন পরেই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। তাই বাজারে মাছের সরবরাহ বেশি। কিন্তু হঠাৎ করেই আজ ৫০-১০০ টাকা দাম বেড়েছে।

উপজেলার রাঙ্গাবালীর বিভিন্ন বাজারে ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের মাছের কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, ৫০০ গ্রামের অধিক ওজনের মাছের কেজি ৬৫০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছের কেজি ৯০০ টাকা, ৮০০ থেকে ১ কেজি ওজনের মাছের কেজি ১০০০ থেকে ১১৫০ টাকা।

এছাড়া, ১ কেজির বেশি ওজনের মাছের কেজি ১৩০০ থেকে ১৪০০ টাকা। দেড় থেকে ২ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকায়।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, ইলিশ সম্পদ রক্ষায় অতীতের মতো এবারও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। যদি কেউ অবৈধভাবে মাছ ধরে বা বাজার যাত করে তাহলে এসব অসাধু ব্যক্তিদের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ইলিশ সম্পদ ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দিনে অভিযানের পাশাপাশি এবার রাতেও অভিযান জোরদার করা হবে।

আরও পড়ুন : ঢাকার পথে প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বরফ কল বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। গত বছরের মতো এবারও অবৈধ জাল উৎপাদনস্থলে অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ পথে ইলিশ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশ সম্পৃক্ত ইউনিয়নগুলোর নদীতে ড্রেজিং বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। ইলিশের নিরাপদ প্রজননের মাধ্যমে ইলিশ সম্পদ উন্নয়নে যা যা করা দরকার তার সবই করা হবে বলেও জানান এ উপজেলা মৎস্য কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা