জয় প্রকাশ
বাণিজ্য

গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ

সান নিউজ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন জয় প্রকাশ। আগামী ১ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে। এ দায়িত্বগ্রহণের আগে তিনি ২০১৪ সালের নভেম্বর মাস থেকে টেলিনর মিয়ানমারের চিফ টেকনোলজি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

গ্রামীণফোনের বর্তমান সিটিও বাদে কোভাসেভিচ টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। টেলিযোগাযোগ খাতে জয় প্রকাশের (জেপি) সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। মিয়ানমারে তিনি নেটওয়ার্ক ও আইটি সহ সকল ধরনের প্রযুক্তি বিষয়ক কার্যক্রমের দায়িত্ব পালন করেন।

মিয়ানমারের স্টার্টআপ টিমের অংশ হিসেবে জয় প্রকাশ টেলিনর মিয়ানমারের উচ্চক্ষমতা সম্পন্ন ডেটা নেটওয়ার্ক স্থাপন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সময়কালে টেলিনর মিয়ানমার টাচ ফ্রি অপারেশন্স ও ডিজিটাল টেলকোর সম্ভাবনা উন্মোচনে প্রথম সারিতে অবস্থান তৈরি করতে সক্ষম হয়। টেলিনর মিয়ানমারে যোগদানের আগে, জেপি টেলিনর ইন্ডিয়ার সার্কেল টেকনিক্যাল হেড হিসেবে বিহার ও ইস্টার্ন উত্তর প্রদেশে কর্মরত ছিলেন।

জয় প্রকাশ বলেন, “প্রবৃদ্ধিশীল ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের সিটিও হিসেবে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিগত বছরগুলোতে নিরলস প্রচেষ্টায় গ্রামীণফোন ৮ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের জন্য শক্তিশালী টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছে। একইসঙ্গে উদ্ভাবন, প্রযুক্তি ও বৈচির্ত্যপূর্ণ পণ্য ও সেবা উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রেখেছে। এমন একটি টিমের অংশ হয়ে এ পথচলায় একসাথে কাজ করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত।”

আরও পড়ুন: আমি ভাইরাল হবো (ভিডিও)

জয় প্রকাশকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “জয় প্রকাশকে গ্রামীণফোন পরিবারে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সম্ভব করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের কৌশলগত প্রচেষ্টায় তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি, তার অন্তর্ভুক্তি গ্রাহকের ডিজিটাল লাইফের প্রত্যাশা প‚রণে ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক তৈরিতেও সহায়তা করবে।”

আরও পড়ুন: কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করেছে আদালত

গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে আধুনিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ৮ কোটি ৩০ লাখের বেশি গ্রাহককে সহায়তায় অসামান্য অবদান রাখার জন্য ইয়াসির আজমান বিদায়ী সিটিও রাদেকে ধন্যবাদ জানান। পাশাপাশি, তিনি রাদেকে তার আগামী দিনের পথচলার জন্য শুভ কামনা জানান। ইলেকট্রনিকস এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে জয় প্রকাশের বি.ই. ডিগ্রি রয়েছে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা