বাণিজ্য

গতি ফিরেছে এসএমই ঋণ বিতরণে

নিজস্ব প্রতিবেদক: কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতের ঋণ বিতরণ পুনরায় বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সরকার ঘোষিত প্রণোদনার ঋণের বাইরেও ক্ষুদ্র ও মাঝারি খাতে ৪২ হাজার কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যেন গতি ফিরে এসেছে নিয়মিত এসএমই ঋণ বিতরণে।

সংশ্লিষ্টরা বলছেন, কোভিডের কারণে মাঝখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিনিয়োগ একেবারেই কমে যায়। কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ফের গতি বাড়ছে ক্ষুদ্র ঋণ বতরণে। ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হয়েছে ৪২ হাজার ৭৫ কোটি টাকা, যা এর আগের প্রান্তিকে বিতরণ করা ঋণের তুলনায় ২৮৬ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৮ শতাংশ বেশি। ২০২১ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে সিএমএসএমই খাতে ৪১ হাজার ৭৮৯ কোটি টাকার ঋণ বিতরণ করে ব্যাংকগুলো।

সব মিলে চলতি বছরের প্রথম ৯ মাসে এসএমই ঋণ বিতরণ হয় এক লাখ ২৮ হাজার ৩১০ কোটি টাকা। তবে ইতিপূর্বে বিতরণ করা সব ঋণ মিলিয়ে এসএমই ঋণের স্থিতি দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৩২৬ কোটি টাকা। ছয় লাখ ৪৩ হাজার ৭২৬টি গ্রাহকের অনুকূলে এ ঋণ দেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের মধ্যে পাঁচ হাজার ৮৪৬ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। পল্লি এলাকার এসএমই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেয়া হয় ৯ হাজার ১২৩ কোটি টাকার ঋণ। জামানতবিহীন ঋণ ছিল ছয় হাজার ২৯৬ কোটি টাকা।

এর মধ্যে কুটির (কটেজ) প্রতিষ্ঠানে ৫৫৬ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। মাইক্রো খাতের প্রতিষ্ঠানে পাঁচ হাজার ২৮০ কোটি টাকা, ক্ষুদ্র শিল্পে ২৪ হাজার ৮৮২ কোটি টাকা এবং মাঝারি শিল্প খাতে ১১ হাজার ৩৫৮ কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো।

বিতরণ করা এসব ঋণের মধ্যে ম্যানুফাকচারিং খাতে গেছে ১৫ হাজার ৭৩৭ কোটি টাকা ঋণ। সেবা খাতের প্রতিষ্ঠানে গেছে ৯ হাজার আট কোটি টাকা এবং ব্যবসা উপ-খাতের প্রতিষ্ঠানে ১৭ হাজার ৩৩০ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো।

তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সিএমএসএমই খাতে বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করে ২২ হাজার ৭২৫ কোটি টাকার ঋণ। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বিতরণ করে তিন হাজার ২৬১ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংক বিতরণ করে ৮৩৯ কোটি টাকা। ইসলামিক ব্যাংকগুলো বিতরণ করে ১২ হাজার ৮৪০ কোটি টাকা। সব মিলে ব্যাংক খাত থেকে সিএসমএসএমই খাতে ঋণ যায় ৪২ হাজার ৭৫ কোটি টাকা। এছাড়া লিজিং প্রতিষ্ঠান বা ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) সিএমএসএমই খাতে বিতরণ করে এক হাজার ৪৪২ কোটি টাকা।

নিয়মিত এসএমই ঋণের পাশাপাশি কভিডের প্রকোপে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে গত বছরের এপ্রিল থেকে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই প্যাকেজ থেকে গত জুন পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণ হয় সিএমএসএমই খাতে। গত জুলাই থেকে প্রণোদনার দ্বিতীয় মেয়াদের ঋণ বিতরণ শুরু হয়েছে। এ ঋণের সুদহার ৯ শতাংশ। তবে এর মধ্যে পাঁচ শতাংশ ভর্তুকি দেবে সরকার, বাকিটা গ্রাহক পরিশোধ করবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা