বাণিজ্য

আরও ৫ কোম্পানিকে ভ্যাট সফটওয়্যার বিক্রির অনুমতি 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার বিক্রির জন্য আরও পাঁচটি কোম্পানিকে অনুমতি দিয়েছে। এর ফলে ৪৮ কোম্পানি বিশেষ সফটওয়্যার বিক্রি করতে পারবে। আগে ৪৩ কোম্পানিকে ভ্যাটের বিশেষ সফটওয়্যার বিক্রির অনুমতি অনুমতি দেয়া হয়েছিল। বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

সোমবার (৮ নভেম্বর) এনবিআরের জনসংযোগ বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তালিকাভুক্ত নতুন পাঁচটি প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড, সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।

ভ্যাট সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো- এতে ক্রয় ও বিক্রয়ের চালানের তথ্য অ্যান্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাব হালনাগাদ (আপডেট) হয়ে যাবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও দেওয়া রয়েছে। প্রতিটি বেচাকেনার তথ্য আলাদাভাবে সংরক্ষণের সুযোগ রয়েছে এসব সফটওয়্যারে। ভ্যাট আইন অনুযায়ী, আমদানিকারক কিংবা উৎপাদনকারী পাইকারি বা খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের বেচাকেনা বছরে পাঁচ কোটি টাকা অতিক্রম করলেই এই সফটওয়্যার ব্যবহার করতে হবে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ২ লাখ ৮০ হাজার প্রতিষ্ঠান বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিবন্ধন নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। যা ব্যবহার করে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য ও সেবা বিক্রির বিপরীতে সংগ্রহ করা ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়।

নিয়ম অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা