বাণিজ্য
ইসলামী ব্যাংকের কার্ড

ল্যাবএইডে ২৫ শতাংশ ছাড় 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ল্যাবএইড গ্রুপের মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারক অনুযায়ী ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং ব্যাংকটির ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা ল্যাবএইড গ্রুপের চারটি প্রতিষ্ঠান ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড লিমিটেড, ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল লিমিটেড এবং ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুলাহ স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া ও মিফতাহ উদ্দীন, ল্যাবএইডের হেড অব মার্কেটিং অমিতাভ ভট্টাচার্য, হিউম্যান রিসোর্স জেনারেল ম্যানেজার এ.এম.এম. মহসিন, অ্যাকাউন্ট ও ফিন্যান্স জেনারেল ম্যানেজার মো. মাহতাবুল আলম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওবায়দুল্লাহ আল মাসুদ ও হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং কাজী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা