বাণিজ্য

লেনদেন কমেছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ অক্টোবর) সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে । ডিএসইতে সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৭৭৮.১২ পয়েন্টে।

ডিএসইতে আজ দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার।

ডিএসইতে মঙ্গলবার (০৫ অক্টোবর) ৩৭৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫ বা ১৯.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৯ বা ৭১.৫৪ শতাংশের এবং ৩২ বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩৩.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৮ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০ দর বেড়েছে, কমেছে ২১৮ আর অপরিবর্তিত রয়েছে ৩০। সিএসইতে ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা