পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
বাণিজ্য

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় ঢাকা

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অধিকার প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ও ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা থেকে আগত অন্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা পরিস্থিতির সময়ও বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন আলম। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দুর্বল দেশগুলোর জলবায়ু চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকার অগ্রণী ভূমিকার কথা বলেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উত্থাপিত হয়। তিনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ীভাবে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে আলম দক্ষিণ ও মধ্য এশিয়ার নবনিযুক্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত ডোনাল্ড লুকেও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অংশ নিতে প্রতিমন্ত্রী এখন নিউ ইয়র্কে রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা