ছবি: সংগৃহীত
বাণিজ্য

সিইপিএ স্বাক্ষরে ভারত-বাংলাদেশের বাণিজ্য বাড়বে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষর হলে দুই দেশের বৈদেশিক বাণিজ্য আরও বাড়বে। পরামর্শ সভায় অংশ নেওয়া সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তা এই আশা প্রকাশ করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবিত সিইপিএর যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) দায়িত্ব দেওয়া হয়। যৌথ সমীক্ষার পণ্যখাত বিষয়ক পর্যালোচনার ফলাফল তুলে ধরার উদ্দেশ্যে বিএফটিআই রোববার (১৯ সেপ্টেম্বর) অংশীজন পরামর্শ সভার আয়োজন করে।

এর আগে বিএফটিআইয়ের স্টাডির আওতায় সেবা ও বিনিয়োগ খাত বিষয়ক দুইটি অংশীজন পরামর্শ সভা আয়োজন করে। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, বাংলাদেশের চলমান বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান বৃদ্ধি, ব্যালেন্স অফ পেমেন্ট প্রভৃতি উন্নয়ন সূচকের অগ্রগতি হলেও ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।

ড. মো. জাফর উদ্দীন আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সফল বাণিজ্যিক চুক্তি (সিইপিএ) কেবলমাত্র দুই দেশের কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতেই সাহায্য করবে না, একই সাথে ভারতের বাজারে বাংলাদেশের নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম সভা পরিচালনা করেন।

সভায় যৌথ সমীক্ষায় নিয়োজিত লিড কনসালটেন্ট অধ্যাপক ড. সেলিম রায়হান সমীক্ষার বিশেষ কিছু অংশ তুলে ধরেন। সমীক্ষার পণ্য বাণিজ্য বিষয়ে নিয়োজিত সেক্টর কনসালট্যান্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহতাব উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ইপিবির ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহা-পরিচালক মো. হাফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ উইংয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আলবেরুনী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীরসহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা