বাণিজ্য

বাংলাদেশে তৈরি হবে হুন্দাই গাড়ি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই’র গাড়ি বাংলাদেশে তৈরি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ূন। বলেন, ২০২৪ সালের মধ্যে দেশে হুন্দাই’র যাত্রীবাহী গাড়ি নির্মাণ করা হবে। ফলে বিদেশি ব্রান্ডের গাড়ি দেশেই তুলনামূলক কমমূল্যে পাওয়া যাবে।

তিনি জানান, এ লক্ষ্যে হুন্দাই ও ফেয়ার টেকনোলজি যৌথভাবে দেশে হুন্দাই যাত্রীবাহী গাড়ি উৎপাদন কারখানা গড়ে তুলছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এ কারখানা হবে।

ফেয়ার গ্রুপের আয়োজনে ফেয়ার টেকনোলজিস-হুন্ডাই ‘থ্রি এস সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমল আল মাহবুব। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.)। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন।

নূরল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী দেশি শিল্প বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজের সুযোগ দিচ্ছেন। ফলে এখন থেকে দেশেই বিক্রয়, বিক্রয় পরবর্তী সেবা এবং খুচরা যন্ত্রাংশ ক্রয়ের সুবিধা পাবেন গাড়ি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের গ্রাহকেরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা