বাণিজ্য

ভোজ্যতেলের দাম নির্ধারণ

নিজস্ব প্রতবেদক: ব্যবসায়ীরা নানা অজুহাতে ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে ভোজ্যতেল ও চিনির দাম। অবশেষে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিল সরকার। পরিশোধন মালিক সমিতির সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৯ টাকা। বোতলজাত প্রতি লিটার তেলের দাম ১৫৩ টাকা, ৫ লিটার বোতলের দাম ৭২৮ টাকা এবং সুপার পাম অয়েল এক লিটারের (খোলা) দাম ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, উৎপাদন ব্যাহত হওয়ার অজুহাতে দফায় দফায় বাড়ছে ভোগ্যপণ্যের দাম। আমদানি করা তেল-চিনির দাম বাড়িয়েই চলেছেন ব্যবসায়ীরা। গত শুক্রবারও রাজধানী ও আশপাশের বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে ১৪০ টাকা কেজি দরে। আর দু-এক দিনের ব্যবধানে চিনির দামও বেড়েছে কেজিতে ২-৩ টাকা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা