বাণিজ্য

শুল্ক হ্রাসেও ‍স্থির চালের দাম

নিজস্ব প্রতিবেদক : চালের দাম নিয়ন্ত্রণে কমানো হয়েছে ৩৬ দশমিক ৭৫ শতাংশ আমদানি শুল্ক। এতেও কমেনি চালের দাম। বরং ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করা গেছে।

রোববার (১৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে দেখা গেছে।

রাজধানীর রামপুরা, মালিবাগ ও মধুবাগ বাজার ঘুরে দেখা গেছে মিনিকেট কেজিপ্রতি ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ বালাম ৫০ থেকে ৫৪, পাইজাম ৫০ থেকে ৫৫, গুটি স্বর্ণা ৫০, চিনিগুড়া ৯০ থেকে ৯৫ টাকা ও বাসমতি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাল বিক্রেতা হালিম মিয়া বলেন, চাল আগের দামেই বিক্রি করছি, দাম কমেনি। শুনেছি শুল্ক কমানো হয়েছে। তবে বাজারে আমদানিকৃত চাল এখনও আসেনি। হয়তো চলতি সপ্তাহে আমদানিকৃত চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। আমরা কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করবো।

প্রসঙ্গত, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট আমদানিতে শুল্ক ৩৬ দশমিক ৭৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে কাস্টম ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

এর পাশাপাশি বিদ্যমান রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ২৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। অন্যান্য ১.৭৫ শতাংশসহ মোট ৩৬.৭৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। ছাড়কৃত শুল্ক-কর বাদ দিলে চাল আমদানিতে ২৫ দশমিক ৭৫ শতাংশ বহাল থাকবে।

বাজারে কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকায়, বোতলজাত সয়াবিন তেল (পাঁচ লিটার) ৭১০ থেকে ৭১২ টাকা, দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা, রসুন ১১০ থেকে ১২০, আদা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কাঁচা মরিচের দাম কিছুটা কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার আগের মতো স্থিতিশীল রয়েছে। মুরগীর দাম না বাড়লেও বেড়েছে ডিমের দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা