দেড়টা পর্যন্ত
বাণিজ্য

ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে আবারও কঠোর লকডাউন শুরু হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে আগামী রোববার (২৫ জুলাই) থেকে ব্যাংকে লেনদেন ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৫ জুলাই থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী অন্যান্য কাজের জন্য ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। আগের মতই বিভিন্ন বিভাগে সীমিত সংখ্যক জনবল নিয়ে ব্যাংকের কার্যক্রম চালাতে বলা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ঈদের পর লকডাউনের ঘোষণা দিলে বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই এই সূচি নির্ধারণ করে।

এমনিতে সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যায়। কিন্তু মহামারি শুরুর পর লকডাউনের মধ্যে খণ্ডিত সময়ে লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লকডাউনের মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়া সবদিনেই লেনদেন হবে ব্যাংকে। ব্যাংকগুলোর প্রিন্সিপাল শাখা ও বৈদেশিক বাণিজ্য শাখা খোলা রাখতে হবে। সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা সার্বক্ষণিক খোলা থাকবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রতিটি জেলা সদর ও উপজেলা সদরে কমপক্ষে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে। বেসরকারি ব্যাংকগুলোকে জেলা সদরে একটি এবং এর বাইরে সর্বোচ্চ দুটি শাখা খোলা রাখতে পারবে।

বিধি-নিষেধ চলাকালে যে সব শাখা বন্ধ থাকবে সে সব শাখার গ্রাহক সেবা কার্যক্রম খোলা রাখা শাখার মাধ্যমে সম্পাদনে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

লকডাউনের সময়ে এটিএম বুথগুলোতে যথেষ্ট টাকা রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে।

এ সময় গণপরিবহন বন্ধ থাকবে বলে ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের অফিসে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর ব্যাংককর্মীদের চলাচলের সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা