বাণিজ্য
বিজিএমইএ’র আশা

এক আগস্ট খুলবে শিল্প-কারখানা

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে আগামী ১ আগস্ট থেকে শিল্প-কারখানা পরিচালনার প্রস্তুতি রাখার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় তিনি বলেন, আপনারা অবগত আছেন যে, দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সর্বাত্মক লকডাউন থাকবে। এ সময় আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎযাপন করবো এবং অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবো।

বিজিএমইএ সভাপতি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে আগামী ১ আগস্ট থেকে শিল্প-কারখানা পরিচালনার প্রস্তুতি রাখার আশাবাদ ব্যক্ত করছি। পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত করণীয় সম্পর্কে পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

যোগাযোগ করা হলে বিজিএমইএর প্রশাসন বিভাগের সহসভাপতি শহিদুল্লাহ আজিম জানান, আপাতত ১ আগস্ট থেকে কারখানা পরিচালনার প্রস্তুতি রাখা হবে। এরপর সরকার যে সিদ্ধান্ত জানাবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা