বাণিজ্য

দেশের ব্যাংকগুলোর দুই মাসের ঋণের সুদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এবার দেশের ব্যাংকগুলোর দুই মাসের ঋণের সুদ স্থগিত করা হয়েছে। এর ফলে যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাদের আপাতত এপ্রিল ও মে মাসের সুদ গুনতে হবে না।

রবিবার (০৩ মে) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, "করোনাভাইরাসের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত-করণ ও গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এখন সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সকল প্রকার ঋণের ওপর ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত/আরোপযোগ্য সুদ স্থানান্তর করতে হবে 'সুদবিহীন ব্লকড হিসাবে'। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ সংশ্লিষ্ট ঋণ গ্রহীতার নিকট হতে আদায় করা যাবে না এবং এমন সুদ ব্যাংকের আয়খাতে স্থানান্তর করা যাবে না।

যদি কোনো ব্যাংক ইতিমধ্যে সুদ আয়খাতে স্থানান্তর করে থাকে, তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসাবে রক্ষিত/রক্ষিতব্য সুদ সমন্বয়ের বিষয়ে পরবর্তীতে অবহিত করা হবে।"

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা