বাণিজ্য

ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া যাবে জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। যা সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক ওই আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়সীমা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে, করোনাভাইরাসের কারণে ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্যও ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আর্থিক নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে হয়। বিশেষ কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে অতিরিক্ত সর্বোচ্চ দুই মাস সময় দেওয়ার বিধান রয়েছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা