বাণিজ্য

১৭ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রায় ১৭ হাজার কোটি টাকার (২ বিলিয়ন ডলার) বন্ড ইস্যু করবে। আইসিবির এই বন্ডে বিনিয়োগ করবে সুইজারল্যান্ডের একটি ব্যাংক।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে শিগগিরই এই বিনিয়োগ পাবে পুঁজিবাজার।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, আইসিবির চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং ক্রেডিট সুইস ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে। বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।

বিএসইসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই বিনিয়োগ আগামী দুই মাসের মধ্যে আসবে।

জানা গেছে, প্রথমে সাড়ে আট হাজার কোটি টাকা (১ বিলিয়ন ডলার) বিনিয়োগের কথা বলা হলেও শেষ পর্যন্ত তা দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়।

আইসিবির বিনিয়োগকৃত ঋণের সুদ সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ হতে পারে বলেও জানা গেছে। আর ঋণ পাবেন পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাননিউজকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি বৈঠকে এগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আইসিবি প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বিনিয়োগ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

সান নিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা