বাণিজ্য

কুটির-ক্ষুদ্র শিল্পে ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের জন্য ঋণ বিতরণ বাড়াতে চায় সরকার। এ জন্য ২০২১ সালের জন্য জেলাভিত্তিক ‘লিড ব্যাংক’ ক্যালেন্ডার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। ক্যালেন্ডার ঘোষণা করে তা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

কোন জেলায় কোন ব্যাংকের নেতৃত্বে ছোট ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে তা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর করণীয় সম্পর্কেও সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, সিএমএসএমই অর্থায়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নীতিমালা এবং কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে ‘লিড ব্যাংক’ নির্বাচন একটি কার্যকর পদ্ধতি। কোনো বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে ‘লিড ব্যাংক’ সংশ্লিষ্ট অঞ্চলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল স্টেক হোল্ডারদের একটি প্ল্যাটফর্মে আনার মাধ্যমে নিবেদিতভাবে কাজ করে।

ফলে করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায়ও সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে ‘লিড ব্যাংক’ পদ্ধতি ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম।

জাতীয় এসএমই নীতিমালা-২০১৯ অনুযায়ী টেকসই ও কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে প্রতি জেলার জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্য থেকে একটি ব্যাংককে এসএমই ‘লিড ব্যাংক’ হিসাবে নির্দিষ্ট করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এই‘লিড ব্যাংক’ জেলাভিত্তিক এসএমই ঋণ পরিকল্পনার বিষয়ে ব্যাংকগুলোর কার্যক্রম সমন্বয়ের জন্য ‘কনসোর্টিয়াম লিডার’ হিসেবে কাজ করবে।

দেশের কোন জেলায় কোন ব্যাংক লিড ব্যাংকের দায়িত্ব পালন করবে, তা সার্কুলারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতের ঋণ বিতরণ কার্যক্রম সমন্বিত ও সুচারুরুপে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় গঠিত এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির কার্যক্রমে সহায়তাসহ সিএমএসএমই ঋণ সম্পর্কিত যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য এসএমই ‘লিড ব্যাংক’ এর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও বলা হয়, এসএমই ‘লিড ব্যাংক’ সংক্রান্ত করণীয় নির্দশনাবলী এবং সংশ্লিষ্ট ক্যালেন্ডার (জানুয়ারি-ডিসেম্বর, ২০২১) অনুযায়ী, অর্পিত সব সব দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংক যথাযথভাবে পরিপালন করবে।

সান নিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা