বাণিজ্য

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে রফতানিপণ্য বহুমুখীকরণে ৪ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : রফতানিপণ্য বহুমুখীকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে ৪টি প্রযুক্তিকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়।

বিশ্বব্যাংকের সহায়তা ৩১৮ কোটি টাকা এবং সরকারি কোষাগার থেকে ১৩২ কোটি টাকাসহ মোট সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিকমানের এ প্রকল্পের অধীনে এসব কেন্দ্র নির্মাণ করা হবে। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর জমি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) চট্টগ্রামের মিরসরাইয়ে ইসিফোরজে প্রকল্পের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে এ জমি বুঝে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দিন।

ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেজার যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিশ্বমানের টেকনোলজি সেন্টার নির্মাণের জন্য বেজার কাছ থেকে ১০ একর জমি বুঝে পাওয়া গেল।

বঙ্গবন্ধু হাই-টেক সিটি কর্তৃপক্ষ ইসিফোরজে প্রকল্পের কাছে ৪ দশমিক শূন্য ৪ একর জমি হস্তান্তর করেছে। বাকি জমিও পাওয়া যাবে। তৈরি পোশাক শিল্পের বাইরে চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক গুডস এবং হালকা ইঞ্জিনিয়ারিং এ চার পণ্যে রফতানির সম্ভাবনা বেশি রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।

বাণিজ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অভীষ্ট লক্ষ্য বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ২০৩০, সরকারের ভিশন তথা ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা