বাণিজ্য

পুঁজিবাজারের লেনদেনে বুধবার সূচকের মধ্যে মিশ্র প্রবণতা

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)লেনদেন ও সূচকে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে।

বুধবার ( ২৩ ডিসেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস ২৩ ডিসেম্বর বুধবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করে।

এদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৩৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৯টি কোম্পানির দাম। আর ৩৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৩ ও ১৮০৪ পয়েন্টের মধ্যে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ারের দাম।

সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি বেক্সিমকো লিমিটেড, রিপাবলিক ইনস্যুরেন্স, লাফার্জহোলসিম, রূপালী ইনস্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, বিজিআইসি, সোনার বাংলা ইনস্যুরেন্স, ফনিক্স ইনস্যুরেন্স, পূরবী ইনস্যুরেন্স ও ফরচুন শু।

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক কমে ৬ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা