বাণিজ্য

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে তিন প্রতিষ্ঠানের বিনিয়োগ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ম্যাক্স ইনফোটেক লিমিটেড, নোবেল নেভিগেশন এন্ড শিপিং লাইনস এবং রিলায়েন্স সলিউশন্স নামে এ প্রতিষ্ঠান তিনটি প্রথমবারের মতো বিনিয়োগে যাচ্ছে। বিনিয়োগের জন্য সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি লিজ সংক্রান্ত চুক্তিও সম্পন্ন করেছে।

জানা গেছে, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ম্যাক্স ইনফোটেক লিমিটেড ২ একর, নোবেল নেভিগেশন এন্ড শিপিং লাইনস ২ একর এবং রিলায়েন্স সলিউশন্স ১ একর করে ১ একরের দুটি জমির জন্য বেজার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তিবদ্ধ হওয়া ৩ প্রতিষ্ঠানের মধ্যে ম্যাক্স ইনফোটেক ২৬ লাখ ৮০ হাজার ডলার বিনিয়োগের মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং ফুড ও বেভারেজ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবে।

অন্যদিকে প্রায় ৪৭ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করবে নোবেল নেভিগেশন এন্ড শিপিং লাইনস। এ বিনিয়োগের মাধ্যমে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ওভেন ব্যাগ প্রস্তুত কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি।

আর বায়োলিপ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি প্রতিষ্ঠান রিলায়েন্স সলিউশন্স লিমিটেড জামালপুর অর্থনৈতিক অঞ্চলের প্রতিটি ১ একর আয়তনের মোট ২ একরের দুটি জমির লিজ নিয়েছে। প্রস্তাবনা অনুযায়ী প্রতিষ্ঠানটি ১ একর জমিতে ১১ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের মাধ্যমে এগ্রো ফ্যাক্টরি স্থাপন করে।

অন্য ১ একর জমিতে প্রতিষ্ঠানটি ১৭ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগে মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী তৈরি করবে।

এ বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, জামালপুরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার ফলে মধ্যাঞ্চলের জনগোষ্ঠী দেশের অর্থনীতির চাকার সঙ্গে সম্পৃক্ত হবে এবং সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে নতুন উদাহরণ তৈরি হবে।

জামালপুরে কৃষিভিত্তিক পরিকল্পিত শিল্প স্থাপনের পথ সুগম হবে। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আয় বৃদ্ধি পাবে, যা টেকসই উন্নয়নের সহায়ক।

উল্লেখ্য, জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চল। ৪৩৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত জোনটির সফল বাস্তবায়ন করা গেলে এখানে প্রত্যক্ষভাবে প্রায় ৩২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা