বাণিজ্য

কাঁচামরিচ আমদানি করে রাজস্ব সোয়া ২ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি দিনাজপুর: চলতি মাসে ভারত থেকে ১১শ ৪৮ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা।

শনিবার (৩১ অক্টবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, চলতি মাসে ভারত থেকে এলসিতে আমার কাঁচামরিচ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার বন্দর থেকে প্রতি কেজি কাঁচামরিচ ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছি। পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিলো, আর সেই কারণে মরিচের দাম বৃদ্ধি হয়েছিল। পোর্ট খোলার পর মরিচের আমদানি স্বাভাবিক হয়েছে। আর কমতে শুরু করেছে কাঁচামরিচর দাম।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি হয়েছে ১১শ ৪৮ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। বর্তমান হিলি বন্দরে কাঁচামরিচের আমদানি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা