প্রতীকী ছবি
টেকলাইফ

ফোনে দেরিতে চার্জ হওয়ার কারণ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকেই রাতভর ফোন চার্জে রেখেও শতভাগ না হওয়ার সমস্যায় ভোগেন। আবার কারো কারো ফোন এক ঘণ্টার ভেতরেই চার্জ হয়ে যায়। এমন সময় অনেকেই বুঝে উঠতে পারেন না যে, চার্জ না হওয়া বা দ্রুত হওয়ার সমস্যাটা আসলে কোথায়।

আরও পড়ুন: গুগল ফটোজে নতুন ফিচার

এ সমস্যার কয়েকটি কারণ জেনে নিন:

খারাপ ক্যাবল- ফোনে ধীরে চার্জ হলে প্রথমেই ক্যাবল পরীক্ষা করে দেখতে হবে। অনেকে এক ক্যাবল সব ডিভাইসে ব্যবহার করেন। এটি ঠিক নয়। এভাবে অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যাবলের ভেতরে ছোট যে কাটা থাকে, সেগুলো বাঁকা হয়ে যায়। তাই চার্জ ঠিকমতো না হলে ক্যাবল পাল্টে ফেলতে হবে।

বাজে অ্যাডাপটার- অ্যাডাপটার খারাপ হলেও ফোনের চার্জ ধীর গতিতে হতে পারে। তাই এটিও পরিবর্তন করে দেখতে পারেন।

আরও পড়ুন: বাজারে এলো শাওমির এসইউ৭

পুরোনো ফোন- ফোনের বয়স বেশি হলে চার্জ নেওয়ার ক্ষমতাও কমে যায়। এটি হার্ডওয়্যার সমস্যার কারণে হয়। অনেকটা মানুষের ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ব্যবস্থার মতোই।

ব্যাটারির সমস্যা- চার্জার কিংবা ক্যাবল ঠিক থাকলেও অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে চার্জ ধীর গতিতে হয়। তবে এক্ষেত্রে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, স্মার্টফোন গরম হওয়া কিংবা অস্বাভাবিক হারে চার্জের পরিমাণ বাড়া-কমার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করলে সমস্যার সমাধান হয়ে যায়।

ফোনের ডিসপ্লে- চার্জের সময় ফোনের ডিসপ্লে অন থাকলে চার্জের গতি কমে যায়। বেশি রেজ্যুলেশনে ইউটিউব দেখলেও এমনটি হয়। ফোনে দ্রুত চার্জ পেতে হলে ডিভাইসটিকে বিশ্রাম দিতে হবে।

আরও পড়ুন: ফায়ারফক্সের নতুন রিভিউ চেকার

ব্যাকগ্রাউন্ড অ্যাপ- মূলত ফোনের স্ক্রিন বেশি ব্যাটারি টানে। এরপর ব্যাকগ্রাউন্ড অ্যাপ। কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার না করলেও চার্জ নিতে থাকে। এগুলো বন্ধ করে দিতে পারেন।

চার্জিং পোর্ট- অনেক সময় চার্জিং পোর্টেও সমস্যা হতে পারে। এক্ষেত্রে চার্জার ঠিকভাবে সংযোগ না পাওয়ার কারণে চার্জিং প্রক্রিয়া ব্যাহত হয়। এ কারণে ফোন ধীর গতিতে চার্জ হলে অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে চার্জিং পোর্ট সারিয়ে নিতে হবে।

আরও পড়ুন: নতুন অভিযোগ আইফোন-১৫

দুর্বল পাওয়ার সোর্স- পিসির মাধ্যমে ফোন চার্জ দিলে খুব ধীর গতিতে চার্জ হবে। চার্জের জন্য ওয়্যারলেস চার্জার ব্যবহার না করাই ভালো। একটি ডিভাইসের জন্য একটি চার্জার রাখবেন। এরপরেও যদি চার্জ ধীরে হয়, তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা থাকতে পারে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা