ছবি : সংগৃহিত
টেকলাইফ

বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চলতি বছরের আগামী ২৬ জুন থেকে বন্ধ হতে চলেছে ইউটিউব স্টোরি। সম্প্রতি গুগল অধিকৃত ভিডিও সাইট ইউটিউব এ ঘোষণা করেছে।

আরও পড়ুন: ২৫ লাখের অধিক অ্যাকাউন্ট ব্যান

কারণ ইউটিউব কর্তৃপক্ষ এবার শর্টস, কমিউনিটি পোস্ট ও লাভ ভিডিওর ক্ষেত্রে বেশি নজর দিতে চায়। পাশাপাশি ইউটিউবের চিরাচরিত লং-ফর্ম কনটেন্ট তো থাকছে।

ক্রিয়েটরদের ইউটিউব স্টোরি বন্ধ হওয়ার ব্যাপারে ইতোমধ্যে জানানো হয়েছে। তাদেরকে একাধিক মাধ্যম থেকে রিমাইন্ডার দেওয়া হয়েছে।

ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইউটিউব স্টোরির জনপ্রিয়তা বেড়েছিল। এই স্টোরির বিষয়টি ফেসবুক ও ইনস্টাগ্রামেও চালু রয়েছে।

আরও পড়ুন: চীন সফরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক

২০১৮ সালে স্টোরি ফিচার অফিশিয়ালভাবে ইউটিউবে চালু হয়েছিল। ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকলে সেই ক্রিয়েটররা ইউটিউ স্টোরির সুবিধা পান।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে যেমন সব ইউজার ইউটিউব স্টোরি আপলোড করতে পারেন। তবে ইউটিউবে সেই সুবিধা কখনই ছিল না।

আরও পড়ুন: ছবি এডিট’র সেরা তিন এআই টুল

প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো একটি নির্দিষ্ট সময়ের পর ইউটিউবে স্টোরিও আর দেখা যায় না। ইনস্টাগ্রামে যদিও স্টোরি হাইলাইটস হিসেবে স্টোরি সেভ রাখা যায়।

তবে ইউটিউবের ক্ষেত্রে ক্রিয়েটরের প্রোফাইলে কোনোভাবেই স্টোরি সেভ করে রাখা যায় না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা