ছবি : সংগৃহিত
টেকলাইফ

২৫ লাখের অধিক অ্যাকাউন্ট ব্যান

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সব সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নির্দিষ্ট নীতিমালার মধ্যেই চলতে হয়। এই নিয়ম লঙ্ঘন করলেই হারাতে হয় অ্যাকাউন্ট।

আরও পড়ুন: চীন সফরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার প্ল্যাটফর্মে ভুল জিনিস প্রচার বা পোস্ট করার জন্য চলতি বছরের ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২৫ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

অভিযোগ করা হয়েছে, ওই সকল টুইটার অ্যাকাউন্ট থেকে শিশু যৌন নির্যাতন সম্পর্কিত তথ্য এবং নগ্ন ছবি আপলোড হয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার মোট ২৫, ৫৩,৮৮১টি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ১৫৮টি অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপিলের পর ৩টি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদন সূত্রে জানা যায়।

আরও পড়ুন: ছবি এডিট’র সেরা তিন এআই টুল

টুইটারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে প্রাপ্ত অধিকাংশ অভিযোগই অপব্যবহার বা হয়রানি (৮৩টি), সংবেদনশীল প্রাপ্তবয়স্ক সামগ্রী (৪১টি), ঘৃণ্য আচরণ (১৯টি) এবং মানহানি (১২টি) আইন দ্বারা ব্যান করা হয়েছে।

টুইটারে থাকতে চাইলে তাদের নিয়ম মেনেই চলতে হবে। ইলন মাস্কের এই প্রতিষ্ঠান অ্যাকাউন্টগুলো ব্যান করার মাধ্যমে তা বুঝিয়ে দিলো।

শুক্রবার (২ জুন) টুইটার ছাড়লেন শীর্ষস্থানীয় নারী কর্মকর্তা এলা আরউইন। সংস্থাটির হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি হিসেবে কর্মরত ছিলেন তিনি। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটটি ছেড়ে যাওয়ার কথা নিজেই ঘোষণা করেছেন এলা।

আরও পড়ুন: চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি এলা আরউইন বৃহস্পতিবার (১ জুন) রয়টার্সকে বলেছেন, এই সোশ্যাল মিডিয়া সংস্থা থেকে পদত্যাগ করেছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আরউইন ২০২২ সালের জুন মাসে টুইটারে যোগ দিয়েছিলেন। একই বছরের নভেম্বরে সংস্থাটির ট্রাস্ট অ্যান্ড সেফটি দলের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। মূলত পূর্ববর্তী প্রধান ইয়োয়েল রথ পদত্যাগ করার পর আরউইন এই দায়িত্বে এসেছিলেন।

এলা আরউইন জনপ্রিয় এই অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আপলোড করা কনটেন্ট পর্যালোচনা এবং নিরীক্ষণের প্রক্রিয়া তত্ত্বাবধান করতেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা