টেকলাইফ

৬ মিলিয়ন  মার্কিন ডলার পুরস্কার দেবে পাবজি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২১-এর বিজয়ী দলকে ৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ, যা গত বছরের তুলনায় তিনগুণ বেশি।

জানা গেছে, চলতি বছর নভেম্বর থেকে শুরু হবে পিএমজিসি ২০২১। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২২ সালের জানুয়ারিতে। আসরে পাবজি'র প্রো চ্যাম্পিয়নশিপ এবং রিজনাল চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করবে

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভিটেশনাল (পিএমডব্লিউআই) ২০২১। বিশ্বের সেরা দলগুলোর অংশগ্রহণে ৪ দিনব্যাপী হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর পিএমডব্লিউআই ওয়েস্ট থেকে আলফা সেভেন ই-স্পোর্টস এবং পিএমডব্লিউআই ইস্ট থেকে ভ্যালডাস ই-স্পোর্টস দল দুটি জয়লাভ করে। টুর্নামেন্টটির পুরস্কার হিসেবে ছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।

পাবজি মোবাইল গ্লোবাল ই-স্পোর্টস-এর পরিচালক জেমস ইয়্যাং বলেন, ভ্যালডাস ই-স্পোর্টস এবং আলফা সেভেন ই-স্পোর্টস-কে অভিনন্দন। পাবজি মোবাইল গ্লোবাল ই-স্পোর্টস-এর রোমাঞ্চে ভরপুর আরও একটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আনন্দিত এবং গর্বিত। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় ও দলগুলোকে একত্রিত করতে পেরে আনন্দিত। তবে এখন আমি আসন্ন পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২১-এর দিকে মনোযোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত। যা আমাদের সর্ববৃহৎ টুর্নামেন্ট হতে চলেছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা