টেকলাইফ

নতুন চার আইফোন নিয়ে আসছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বাজারে আসছে অ্যাপলের নতুন চার আইফোন। বাজারে নিয়ে আসছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি।

অ্যাপল প্রেমীরা দীর্ঘদিন ধরেই নতুন আইফোনের অপেক্ষায় ছিলেন। ১৩ অক্টোবর মঙ্গলবার অ্যাপলের আইফোন অনুষ্ঠান ঘোষণার দিকে চোখ ছিল সবার। ৪টি নতুন মডেলের আইফোনের ঘোষণা দিল অ্যাপল।

এ বছর বাজারে আসছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি। এর মধ্যে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি মডেল দুটি সাশ্রয়ী দামে পাওয়া যাবে। চারটি মডেলের আইফোনেই ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে।

আইফোন ১২ প্রো মডেলে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ১২ প্রো ম্যাক্স মডেলে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহৃত হবে এ১৪ বায়োনিক প্রসেসর। ফোন দুটির পেছনে তিন ক্যামেরার সেটআপ থাকব।

এর মধ্যে ১২ প্রোতে পেছনে লিডার স্ক্যানার থাকবে যাতে কোনো বস্তু বা ঘর স্ক্যান করা যাবে, এআর ফিচার ব্যবহার করা যাবে। এর বাইরে লিডার স্ক্যানারে কম আলোতে অটো ফোকাস ও ক্যাপচার টাইম আরও উন্নত হবে। ফোন দুটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলে গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে। আইফোন ১২ প্রো মডেলে ক্যামেরাকে বাড়তি গুরুত্ব দিয়েছে অ্যাপল।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা