ছবি-সংগৃহীত
খেলা

মনোনয়ন ফরম কিনলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনেছেন। জানা গেছে, আওয়ামী লীগ থেকে তিনি এই ফরম কিনেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের সমাপনীতে পারফর্ম করবেন যারা

শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। এছাড়া তার নামে মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল তবে সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যাবে।

আরও পড়ুন: ফাইনালের আমন্ত্রণ পাননি সৌরভ!

এর আগে এদিন ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেন তিনি।

আরও পড়ুন: ব্যাটিংয়ে ভারত

দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করে জানান, প্রথম দিনেই ১ হাজার ৬৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা