সংগৃহীত ছবি
খেলা

চ্যালেঞ্জিং পুঁজি পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস। এতে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া অর্ধশতকে অলআউট হওয়ার আগে ২৮৬ রানের সংগ্রহ পেয়েছে বাবর আজমের দল।

আরও পড়ুন : ব্যাটিংয়ে পাকিস্তান

শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন।

এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। কিন্তু এরপর ৩৪ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৪ উইকেট।

আরও পড়ুন : মাঠে নামবে পাকিস্তান-নেদারল্যান্ডস

ইনিংসের শুরু, মাঝ এবং শেষ দিকে টাপাটপ উইকেট পতনের কারণে ৪৯ ওভারে শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

নেদারল্যান্ডসের বেস ডে লিডে ৬২ রান খরচায় নেন ৪টি উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা