সংগৃহীত ছবি
খেলা

চ্যালেঞ্জিং সংগ্রহ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে সেভাবে দাপট দেখাতে দেয়নি কিউই বোলাররা। জো রুটের ৭৭ রানে ভর করে ইংলিশদের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ২৮২ রান।

আরও পড়ুন : ব্যাটিংয়ে ইংল্যান্ড

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খোলেন জনি বেয়ারস্টো।

শুরুর সেই আগ্রাসী মনোভাব ধরে রেখে ব্যাটিং করতে থাকেন বেয়ারস্টো। তবে আরেক ওপেনার ডেভিড মালান কিছুটা ধীরে-সুস্থে ব্যাটিং করতে থাকেন। কিন্তু অষ্টম ওভারে এসে সাজঘরে ফেরেন মালান। দলীয় ৪০ রানের মাথায় ম্যাট হেনরির বলে উইকেটের পিছনে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

আরও পড়ুন : ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আজ

এরপর জো রুটকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন বেয়ারস্টো। কিন্তু ক্রিজে থিতু হতে পারেননি তিনি। দলীয় ৬৪ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে লং অফে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে বসেন।

তৃতীয় উইকেটে ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন হ্যারি ব্রুক। তবে দ্রুত রান তুলতে গিয়ে রাচিন রবীন্দ্রর ঘূর্ণি জালে আটকা পড়েন টপ-অর্ডার এই ব্যাটার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পঞ্চম উইকেটে ক্রিজে নেমে জো রুটের সঙ্গে জুটি গড়েন জস বাটলার। সাবলীল ব্যাটিংয়ে দ্রুতই ব্যক্তিগত ৫০ রান তুলে নেন রুট। ইনিংসের ৩০তম ওভারে বোল্টের বল আলতো করে ঢেলে দিয়ে ১ ছক্কা ও ২ চারে ৫৭ বলে চলতি বিশ্বকাপের প্রথম ৫০ রানে নাম লেখান রুট। অধিনায়ক জস বাটলারের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি।

তবে সাবলীলভাবে খেলতে থাকা বাটলারও ইনিংস বড় করার আগেই প্যাভিলিয়নে ফিরেন। রুটের ফিফটির পরই সাজঘরে ফিরেন তিনি। ব্যক্তিগত ৪৩ রানে ফেরার আগে দুই চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা। ইনিংসের ৩৩তম ওভারে হেনরির অফ অ্যাঙ্গেলে ইন হওয়া একটি বল বাইরে ছেড়ে খেলতে ছেড়েছিলেন। তবে তা উল্টো উইকেটকিপার ল্যাথামের গ্লাভস চিনে নেয়।

আরও পড়ুন : বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শচীন

এরপর টপ-অর্ডারের আসা-যাওয়ার মিছিলে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই রুটকে ফেরান নিউজিল্যান্ডের পার্ট-টাইম বোলার গ্লেন ফিলিপস। মূলত নিজের ভুলেই উইকেট বিলিয়ে দিয়েছেন রুট। ফিলিপসের বলটিকে রিভার্স-সুইপ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তেই তা মিস করে আঘাত হানে লেগ স্ট্যাম্পে। ব্যক্তিগত ৭৭ রানে ৪ চার ও এক ছক্কায় প্যাভিলিয়নে ফিরেন রুট।

এরপর শেষ দিকে লড়াইটা এগিয়ে নেন আদিল রশিদ ও মার্ক ওড। তাদের ক্যামিওতে ভর করে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।

আরও পড়ুন : সাকিবকে ছাড়াই ধর্মশালায় মিরাজরা

কিউইদের হয়ে হেনরি ৩টি, স্যাটনার ও ফিলিপস দুটি এবং বোল্ট ও রাচিন রবিন্দ্র একটি করে উইকেট শিকার করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা