সংগৃহীত
খেলা

মাঠে নামবে পাকিস্তান-নেদারল্যান্ডস 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এবারের আসরের হট ফেভারিট দল হল পাকিস্তান। নিজেদের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে সে জায়গাটি করে নিয়েছে তারা। বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে গা গরমের ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় স্কোর করেও হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছিল।

আরও পড়ুন: চ্যালেঞ্জিং সংগ্রহ ইংল্যান্ডের

শুক্রবার (৬ অক্টোবর) সেই হারের তিক্ত স্বাদ শরীরে মাখিয়ে বিশ্বকাপের মূল পর্বের ১ম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

কাগজ কলমের হিসেব বলছে এই ম্যাচে জয়ের দিকে স্বভাবতই এগিয়ে পাকিস্তান। র‍্যাঙ্কিংয়ের যোজন দূরত্বের সাথে যুক্ত হয়েছে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও বিদ্ধংসী পেস আক্রমণ। এই ২ ইউনিটের যৌথ প্রয়াস পাকিস্তানকে বেশ এগিয়ে রাখছে জয়ের দিকে।

আরও পড়ুন: ব্যাটিংয়ে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলকে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বিদায় করে দিয়ে তাক লাগানো নেদারল্যান্ডসও যে হাল ছাড়বে না সহজেই সেটি বলার অপেক্ষা রাখে না। তাই একদিক দিয়ে বেশ জমজমাট লড়াইয়েরও ইঙ্গিত মিলছে ।

নিজেদের শেষ পাঁচ ম্যাচে সমান তিনটি করে ম্যাচে জয় পেয়েছে দুই দলই।

তবে হেড টু হেড পরিসংখ্যান জয়ের দিক থেকে এগিয়ে রাখছে বাবর আজমদের। কেননা এ যাবৎ ওয়ানডে ফরম্যাটে হেড টু হেড ৬ টি ম্যাচ খেলেছে পাকিস্তান-নেদারল্যান্ডস। এই ছয় ম্যাচের সবগুলোতেই জয় বাগিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা