হারের মুখে পাকিস্তান, ৬০০-র অপেক্ষায় অ্যান্ডারসন
খেলা

হারের মুখে পাকিস্তান, ৬০০-র অপেক্ষায় অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছে এখন পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান তুলেছে সফররতরা। ফলো অনে ব্যাটিংয়ে নেমে এখনো ২১০ রানে পিছিয়ে পাকিস্তান। ম্যাচ বাঁচাতে শেষ দিনের পুরোটা সময় ব্যাটিং করতে হবে পাকিস্তানকে।

অন্যদিকে ৬০০-র মাইলফলকের অপেক্ষায় থাকা ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনের আর দরকার একটি উইকেট।

ফলো অনে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে পাকিস্তান। বৃষ্টির বাধা পেরিয়ে দিন শেষ করে তারা ২ উইকেটে ১০০ রান তুলে। দুই ওপেনার শান মাসুদ ১৮ ও আবিদ আলী করেন ৪২ রান। অধিনায়ক আজহার ২৯ ও বাবর আজম ৪ রান নিয়ে শেষ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন।

আবিদ আলীকে এলবিডব্লিউ করে নিজের ক্যারিয়ারের ৫৯৯তম উইকেটটি পান জিমি অ্যান্ডারসন। চতুর্থ দিনেও অ্যান্ডারসনের বলে শান মাসুদের ক্যাচ ছাড়েন উইকেটরক্ষ জস বাটলার। ম্যাচে এখন পর্যন্ত ফিল্ডারদের ব্যর্থতায় চারটি উইকেট বঞ্চিত হয়েছেন অ্যান্ডারসন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা