ব্যাটিং কোচের পদ ছাড়লেন নেইল ম্যাকেঞ্জি  
খেলা

ম্যাকেঞ্জির পদত্যাগ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে তিনি এই পদ ছেড়েছেন বলে ক্রিকেটের আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিক ইনফোকে নিশ্চিত করেছেন।

বিশ্বজুড়ে সব দেশ ক্রিকেটে ফেরার ধারাবাহিকতাতেই আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে করোনা পুরোপুরি নির্মূল না হওয়াতেই সেই সফরে বাংলাদশের অংশ হচ্ছেন না নেইল ম্যাকেঞ্জি। মহামারির এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান তিনি। এভাবেই চিঠি লিগে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাঠান তিনি। যা মূলত ছিল তার বাংলাদেশ ব্যাটিং কোচ হিসেবে পদত্যাগপত্র। ম্যাকেঞ্জি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে চুক্তি করা হয় ম্যাকেঞ্জির সাথে। তার কোচিংয়ে তামিম ইকবাল, লিটন দাশ, মাহমুদুল্লা রিয়াদদের ব্যাটিংয়েও উন্নতি হচ্ছিল বেশ। প্রতিদিনের কাজের হিসেবে বেতন পেতেন ম্যাকেঞ্জি। কিন্তু করোনার এই সময়টাতে ঘরের বাইরে না আসতে চাওয়ার কারণেই পদত্যাগ করলেন ম্যাকেঞ্জি।

অবশ্য ম্যাকেঞ্জি শুধু দুটো সিরিজেই বাংলাদেশের হয়ে কাজ করেছিলেন। একটি গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে, অন্যটি এ বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

ম্যাকেঞ্জির এই পদত্যাগের ফলে জাতীয় দলের সাথে ব্যাটিং পরামর্শক হিসেবে কেউ যাবে কিনা সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৪ সেপ্টেম্বর তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা