সংগৃহীত
খেলা

ফের হারলো মেসি-এমবাপ্পেরা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ১৫ মিনিটে গোল হজম, পাঁচ মিনিট পর আশরাফ হাকিমি লাল কার্ড। যেন খেই হারিয়ে ফেললো মেসি-এমবাপ্পেরা। ফলাফল- তৃতীয় বারের মত হারের তিক্ত স্বাদ পেল প্যারিসের ক্লাবটি।

রবিবার রাতে ফ্রেঞ্চ লিগে লঁরিয়ের বিপক্ষে ৩-১ এ হেরেছে পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি বছরে ৯ ম্যাচেই হারল ক্রিস্তফ গালতিয়ের দল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ম্যাচের ১১ মিনিটেই ডি বক্সে নিখুঁত পাসে এমবাপ্পেকে খুঁজে নেন মেসি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হন এমবাপ্পে। এর চার মিনিট পরই প্রথম গোল হজম করে পিএসজি। ১-০ গোলে এগিয়ে যায় লরিয়ঁ।

৫ মিনিট পরই ডারলিন ইয়োঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির রাইটব্যাক হাকিমি। হাকিমির মাঠ ছাড়ার নয় মিনিট পর গোল শোধ দেন এমবাপ্পে।

বিরতির পর নেমে আক্রমণ বাড়ায় পিএসজি। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির ফ্রি কিক ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি বামো মেইতি। এরপর একাধিক ব্যর্থ আক্রমন।

আরও পড়ুন: দুই ভাগে ইংল্যান্ড গেল ওয়ানডে দল

সবশেষে ম্যাচের ৮৮ মিনিটে পিএসজির সব প্রচেষ্টা ব্যর্থ করে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন দাইয়েং। পার্ক দ্য প্রিন্সেসে ৩-১ গোলে হারের তিক্ত স্বাদ পেল প্যারিসের ক্লাবটি।

প্রসঙ্গত, চলতি বছর সব প্রতিযোগিতা মিলে ৯টি ম্যাচ হারলেও পিএসজি ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। এক ম‍্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিওঁ। লরিয়াঁ সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশ নম্বরে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা