দারুণ ফলাফলের অপেক্ষায় পাকিস্তান-ইংল্যান্ড
খেলা

দারুণ ফলাফলের অপেক্ষায় পাকিস্তান-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২৪৪ রানে এগিয়ে চতুর্থ দিন শুরু করবে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৩৭ রান করেছে সফররতরা।

তৃতীয় দিন ইংল্যান্ড প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ৪ উইকেটে ৯২ রান নিয়ে। পোপের ৬২, বাটলারের ৩৮, ব্রডের অপরাজিত ২৯-এ শেষ পর্যন্ত ২১৯ রান পর্যন্ত তুলতে পারে স্বাগতিকরা। ইয়াসির সর্বোচ্চ ৪টি এবং আব্বাস ও শাদাব খান নেন দুটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তোপে পড়ে পাকিস্তান। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৯ রান এসেছে আসাদ শফিকের ব্যাট থেকে। এছাড়া বিশের ঘরে স্কোর আছে দুটি। তাতে ৮ উইকেটে ১৩৭ রান পর্যন্ত তুলতে পেরেছিল তৃতীয় দিনের শেষ পর্যন্ত। ব্রড, ওকস ও স্টোকস নেন দুটি করে উইকেট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা