খেলা

শাস্তি পেলেন শান্ত

স্পোর্টস নিউজ ডেস্ক : বিপিএলে সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত বিসিবি কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। এই আইনের অনুচ্ছেদ নম্বর ২.২ ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। যেখানে বলা আছে, ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটীয় ব্যবহারকৃত জিনিস অপব্যবহার করা যাবে না। আনুষ্ঠানিক সতর্ক করায় নাজমুল হোসেন শান্তর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আচরনবিধি ভাঙ্গার জন্য তাকে তিরস্কার করে দেয়ার পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করে দেওয়া হয়েছে। অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজনে হয়নি।

সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনারকে শাস্তি দিয়েছেন বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত পল। তবে কোনো আর্থিক জরিমানা করা হয়নি।

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ‍নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে ফিরেছেন ছন্দে। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে করেন সর্বোচ্চ রান। ধারাবাহিকতা ধরে রেখেছেন এবারের বিপিএলেও।

শনিবার (২৮ জানুয়ারি) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৪৪ বলে ৬০ রান করেন নাজমুল হেসেন শান্ত। নিহাদুজ্জামানের বলে ছক্কা মারতে গিয়ে স্টাম্পিংয়ের ‍শিকার হন তিনি। হয়তো ইচ্ছা ছিল ইনিংসটাকে আরও বড় করবেন। দলকে এগিয়ে নিয়ে যাবেন জয়ের আরো কাছে। দলীয় রান তখন ১১০। শান্তর শঙ্কা জাগে, এ অবস্থায় যদি দল হেরে যায়!

এ কারণে নিজের ওই সময়ে আউট হওয়া মেনে নিতে পারছিলেন না তিনি। মাঠ ছেড়ে বের হওয়ার সময় রাগে নিজেই নিজের হেলমেট ছুঁড়ে মারেন শান্ত এবং সে সঙ্গে ব্যাটও ফেলে রেখে চলে যান ড্রেসিং রুমে।

আরও পড়ুন: সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

প্রসংঙ্গত, লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভঙ্গার সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ৭.৫ অনুযায়ী, টুর্নামেন্টে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট ৪ হয়ে গেলে এই পয়েন্ট মিলে ম্যাচ সাসপেনশনে পরিণত হবে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা