প্রতীকী ছবি
খেলা

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশ রান না তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ১৮৬ রান তুলতেই সাকিব আল হাসান এবং এবাদত হোসেনের দারুণ বোলিংয়ে গুটিয়ে যায় ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান।

আরও পড়ুন: সড়কে ঝরল ৪৬৩ প্রাণ

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর ১৪ রান করে বিদায় নিলেন এনামুল হক বিজয়ও। ২৯ বলে খেলেন তিনি এই ইনিংসটি। মোহাম্মদ সিরাজের বলে মিডউইকেটে ক্যাচ তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে।

চতুর্থ উইকেট জুটিতে অবশ্য সাকিব এবং লিটন ৪৮ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আরও পড়ুন: ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি

এরপর মুশফিকের সঙ্গে ২১ রানের ছোট জুটি গড়েন সাকিব। ব্যক্তিগত ২৯ রানে কোহলির একটি অসাধারণ ক্যাচে ফেরেন তিনি। ম্যাচে কোহলি সাকিবের বলে ঠিক একইরকম একটি দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফেরেন তিনি।

এর আগে সাকিব আল হাসান আর এবাদত হোসেনের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ৪১.২ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। সাকিব আল হাসান ৩৬ রানে নেন ৫ উইকেট এবং এবাদত হোসেন ৮.২ ওভার করে নেন ৪ উইকেট। বাকি উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা