ব্রডের তোপে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

হারের মুখে ক্যারিবিয়রা

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট জিততে আরো ৩৮৯ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচের যদিও বাকি দুই দিন। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করেছে ১০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে।

৬ উইকেটে ১৩৭ রান নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ৬ উইকেট নেন ক্রিস ব্রড।

১৭২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দুই ওপেনারই পান ফিফটি। ররি বার্নস আউট হন ৯০ রান করে। ডম সিবলি করেন ৫৬ রান। সিরিজে ক্যারিবিয়দের বিপক্ষে অবশেষে হেসেছে অধিনায়ক জো রুটের ব্যাট। অপরাজিত ছিলেন ৬৮ রানে। ২ উইকেটে ২২৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

৩৯৯ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। আবারো ক্রিস ব্রড আঘাত হানেন ক্যারিবিয় ব্যাটিংয়ে। ওপেনার ক্যাম্পবেল ও নাইটওয়াচম্যান কেমার রোচকে ফেরান তিনি। ব্রাথওয়েট ২ ও শেই হোপ ৪ রান নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন। ১-১ সমতায় আছে দুই দলের এই সিরিজ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা