লিভারপুলের শিরোপা উৎসব
খেলা

গোলের ম্যাচে শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছিল সাত ম্যাচ আগে। তবে সেই শিরোপা লিভারপুল হাতে পেলো চেলসির বিপক্ষে দারুণ এক জয়ের পর। বুধবার রাতে লিভারপুল-চেলসি ম্যাচে অল রেডরা জেতে ৫-৩ গোলে।

ম্যাচের প্রথমার্ধে লিভারপুল এগিয়ে ছিল ৩-১ ব্যবধানে। যেখানে অল রেডদের হয়ে গোল করেছিলেন কেইতা, আলেক্সান্ডার আলনল্ড ও উইনালডাম। আর চেলসির একটি গোল করেছিলেন অলিভার জিরুড।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের বাকি দুটি গোল করেন ফিরমিনো ও চেম্বারলেইন। আর চেলসির গোলদুটি করেন ট্যামি আব্রাহাম ও ক্রিশ্চিয়ান পুলিসিচ।

ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের সম্ভাবনাটা নষ্ট হলো চেলসির। লিগের শেষ ম্যাচের পরই বুঝা যাবে চেলসির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য।

অন্যদিকে ৩৭ ম্যাচে এখন ৯৬ পয়েন্ট লিভারপুলের। এক মৌসুমের সবচেয়ে বেশি এবারই ৩১ ম্যাচে জিতেছে অল রেডরা, ড্র এবং হার ৩টি করে ম্যাচে।

নিষেধের পরও ম্যাচের আগে থেকেই অ্যনফিল্ডের আশেপাশে ভিড় করতে থাকেন লিভারপুল সমর্থকরা। দলের জয়ের পর মেতে উঠেন তারা উচ্ছ্বাসে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ফিলিস্তিনি শিশুদের জন্য ফিফার অভিনব উদ্যোগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল...

তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা