খেলা

বিয়ে করলেন ক্রিকেটার শামীম

সান নিউজ ডেস্ক: তরুণ ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারি এবার শুরু করলেন তার নতুন ইনিংস! সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে শামীম হোসেনের বিয়ের ছবি। তার স্ত্রীর নাম ইউসরা জাহান নূর। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শামীম-ইউসরার বিয়ে হয়ে গেছে বেশ কয়েক মাস আগে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজনের কেউই।

আরও পড়ুন: জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে শামীমের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি নিজে। সেখানে তিনি লেখেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’

জাতীয় দলের হয়ে শামীমের অভিষেক হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই নজর কেড়েছিলেন ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারি। তার পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান, ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭। বর্তমানে বাইশ বছর বয়সী এই ব্যাটার জাতীয় দলের বাইরে থাকলেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

আরও পড়ুন: উন্নত দেশে ঘুরছে করোনাভাইরাস!

এছাড়া বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে, আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা